print news || Dailydeshsomoy

প্রকাশিত

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি:

চাঁদপুরের শাহরাস্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দুই কর্মীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনকে প্রধান আসামি করে ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও প্রায় ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

​আটক দুজন হলেন—শাহরাস্তির রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সোহেল রানা ও শাকিল। তাঁদের উপজেলার যাদবপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে শারদীয় দুর্গাপূজার ডিউটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যস্ততার সুযোগে উপজেলার চিতোষী-মুদাফফরগঞ্জ সড়কে এই ঝটিকা মিছিল বের করা হয়। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সুজনের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

​পরবর্তী সময়ে মঙ্গলবার দুপুরে সাজ্জাদ হোসেন সুজন তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মিছিলের একটি ভিডিও প্রকাশ করলে তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং বিষয়টি পুলিশের নজরে আসে।

​ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় শাহরাস্তি থানা পুলিশ অভিযান চালিয়ে সোহেল রানা ও শাকিলকে আটক করে। একই রাতে তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক ও সংশ্লিষ্ট আইনি ধারায় মামলা রেজিস্টার করা হয়।

​শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, “পূজার নিরাপত্তার কাজে পুলিশের ব্যস্ততার সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সংক্ষিপ্ত এই মিছিলটি করে। খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং অভিযান চালিয়ে দুজনকে আটক করে।”

​তিনি আরও জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে এবং ভিডিও ফুটেজ দেখে অন্য আসামিদের শনাক্তকরণসহ গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে