print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

লালমনিরহাটে মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ, ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ইস্কাপ সিরাপ, ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের পরিমাণ এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।