print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম, লালমনিরহাট

বাংলাদেশ ডাক বিভাগের শাখা ডাকঘরের কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসেবে স্বীকৃতির দাবিতে লালমনিরহাটে ৬ কর্মদিবস থেকে ধর্মঘট চলছে।

একই দাবীতে রোববার (১৩ জুলাই) বিকালে বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি ও বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন তারা। এসময় জেলায় কর্মরত বিভিন্ন শাখা ডাকঘর কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বর্তমানে বাংলাদেশ ডাক বিভাগের অধীনে দেশের বিভিন্ন প্রান্তে ২৩ হাজার ২১ জন শাখা ডাকঘর কর্মচারী দীর্ঘদিন ধরে ডাকসেবা দিয়ে আসছেন। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও তারা এখনো ন্যায্য বেতন-ভাতা ও বিভাগীয় কর্মচারীর স্বীকৃতি থেকে বঞ্চিত। বর্তমান সময়ে একজন শাখা ডাকঘর কর্মচারী মাসিক যে ভাতা পান, তা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে একেবারেই অসামঞ্জস্যপূর্ণ। অনেক কর্মচারী দীর্ঘদিন ধরে একই ভাতায় দায়িত্ব পালন করছেন, যা দিয়ে পরিবার পরিচালনা করা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।

এ বিষয়ে কর্মচারীদের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও দাবি বাস্তবায়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। ওই ২০২৪ সাল থেকে বিভিন্ন কর্মসূচি পালনের পরও দাবি পূরণ না হওয়ায় আগামী ১৩ জুলাই থেকে দুই দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য “পূর্ণ কর্মবিরতি কর্মসূচি পালন চলছে।