
প্রকাশিত
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
রবিবার ১২ জুলাই ২০২৬ ইংরেজি তারিখে কয়েকটি অনলাইন ও প্রিন্ট মিডিয়াতে দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় সহ কয়েকটি শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। আমি আইসিটি শিক্ষক মো ইমাম হোসেন গভীর দুঃখ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি যে, সম্প্রতি কয়েকটি পত্রিকায় অপবাদ দিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
উক্ত সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন, তথ্যবিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর। আমি স্পষ্টভাবে জানাচ্ছি যে, আমাদের কলেজে আইসিটি পরীক্ষার নামে কোন অর্থ নেয়ার ঘটনা ঘটেনি।
এই মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে আমাদের সুনামধন্য প্রতিষ্ঠান দুলারহাট মডেল কলেজ সামাজিকভাবে সম্মান হানি হয়েছে। সংবাদটি কোনো প্রকার তথ্য যাচাই ছাড়া প্রকাশ করা হয়েছে, যা গণমাধ্যমের নীতিমালা ও নৈতিকতার পরিপন্থী।
আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের জয় হবেই, এবং সাংবাদিকতার মান রক্ষায় দায়িত্বশীল গণমাধ্যম ভবিষ্যতে এই ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবে।
প্রতিবাদকারীর মো : ইমাম হোসেন আইসিটি শিক্ষক দুলারহাট মডেল কলেজ চরফ্যাশন ভোলা।



