print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গোপালগঞ্জে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, ধীরগতির কাজের সমস্যা চিহ্নিতকরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে করণীয় নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ রুবাইয়াত জামান।
সভায় সিনিয়র সহকারী প্রকৌশলী মো. রকিবুল কবীর, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা প্রকৌশলী, প্রকল্পের সহকারী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার বিভিন্ন উপজেলায় এলজিইডির বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি নিয়ে প্রকল্পভিত্তিক পর্যালোচনা করা হয়।

বিশেষ গুরুত্ব দেওয়া হয় ধীরগতির ও সমস্যাযুক্ত প্রকল্পগুলোর বাস্তব অবস্থা, কাজ বাস্তবায়নে প্রতিবন্ধকতা, নির্মাণকাজের গুণগতমান এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে।

এ সময় নির্বাহী প্রকৌশলী সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পগুলোর অগ্রগতি এবং বিদ্যমান সমস্যার বিষয়ে বিস্তারিত অবহিত হন। পরে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ ও করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন।
সভায় সমস্যাযুক্ত প্রকল্পগুলোতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ, নির্মাণকাজে গুণগতমান নিশ্চিত করা এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ওপর জোর দেওয়া হয়।

এলজিইডি সংশ্লিষ্টরা জানান, নিয়মিত সমন্বয় সভার মাধ্যমে মাঠপর্যায়ের উন্নয়নকাজের বাস্তব চিত্র পর্যালোচনা করা, সমস্যা দ্রুত চিহ্নিত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। এর ফলে জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে গতি ও সমন্বয় আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।