print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

লালমনিরহাটের সদর উপজেলার খুনিয়াগাছ ও রাজপুর ইউনিয়নে গ্রাম বাংলার ঐতিহ্য বাহি হাডুডু ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়। চ্যাম্পিয়ন দলকে একটি গরু উপহার দেয়া হয় ও রানারআপ দলকে খাসি দেয়া হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজু পাটোয়ারী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলার নিবাহী অফিসার মনোনীতা দাস, সদর থানা পুলিশ এর অফিসার ইনচার্জ সাদ আহমেদ। এসময় ইউনিয়ন বিএনপির নেতা কর্মী ও আলোকিত লালমনিরহাট এর সদস্য এবং জনসাধারণ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।