print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টায় লালমনিরহাট জেলা শ্রমিক দলের কাযালয় থেকে জেলা বিএনপি বর্নাঢ্য শোভাযাত্রা বাহির করে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটোরিয়াম শেষ করা হয়। জেলা প্রশাসনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ত্রাণ মন্ত্রী বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে গণতন্ত্র ফিরিয়ে আনে আর স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে পূর্নরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছে প্রধানমন্ত্রী তারেক রহমান।লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি মহোদয়।
বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় ত্রাণ মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাকশাল থেকে গণতন্ত্র ফিরিয়ে আনে, আর স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়ে পূর্নরায় গণতন্ত্র ফিরিয়ে এনেছে প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক।
প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ মন্ত্রী বলেন, বাকশাল থেকে গণতন্ত্র ফিরিয়ে এনেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ফ্যাসিস্ট হাসিনা সরকারকে দীর্ঘ দেড় যুগের আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনে প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ মুজিবুর রহমানের বাকশালি ব্যবস্থাকে আন্দোলনের মাধ্যম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সিপাহি জনতার আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনে, স্বৈরাচারী হাসিনা সরকারের কাছে গণতন্ত্র ফিরিয়ে আনে তারেক রহমান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সম্পাদক একেএম মমিনুল হক বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশ স্বাধীন করেছে এবং বাকশালি শাসন ব্যবস্থা থেকে গণতন্ত্র ফিরিয়ে এনেছে।