
প্রকাশিত
সুমন ইসলাম, কুড়িগ্রাম/ লালমনিরহাট
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের অংশগ্রহণে বিশেষ কল্যাণ সভা, প্রীতিভোজ ও প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ ০৭ নভেম্বর ২০২৬ খ্রি. কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনিচ উদ্দীন, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানাসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিশেষ কল্যাণ সভায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক বিভিন্ন বিষয়াদি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
সভা শেষে পুলিশ সদস্যদের অংশগ্রহণে এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়, পাশাপাশি পুলিশ লাইন্স জামে মসজিদে আসর এর নামাজ শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং বিকাল ০৪:০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাঠে পুলিশ সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতি ভলিবল খেলা অনুষ্ঠিত হয়।



