
প্রকাশিত,১২, আগষ্ট,২০২২
হৃদয় হোসাইন-বেড়া-পাবনাঃ
পাবনা জেলাধীন বেড়া পৌরসভা প্রতিষ্ঠা হয় ১৯৮৮ সালে।
পৌর সভাটি ‘গ’ শ্রেণীতে উন্নীত হয় ১৭-০৪-১৯৮৮ তারিখে।‘খ’ শ্রেণীতে উন্নীত হয় ২৮-১০-১৯৯৯ তারিখে এবং ‘ক’ শ্রেণীতে উন্নীত হয় ২১-১১-২০০৪ তারিখে।এর আয়তন ২০.৫০বর্গকিলোমিটার ১০টি ওয়ার্ডের ৩২ মহল্লা নিয়ে এ পৌর সভা গঠিত।
পৌরসভার অধিকাংশ রাস্তা সংস্কার অভাবে বেহালদশা।হাতিপাড়া বড়শিলা ৭নং ওর্য়াড,ওর্য়াডের মোট জন সংখ্যার সিংহ ভাগ জনসংখ্যা বসবাস বড়শিলায় মহল্লায়।গ্রামে প্রবেশের মূল রাস্তা গুলোরই দীর্ঘদিন বেহালদশা কর্তৃপক্ষের নজর একেবারেই নেই বললেই চলে।কৃষিপণ্য উৎপাদন করে যাথারীতি তা বাজার জাত করতে রাস্তার বেহাল দশার কারণে পড়তে হয় বিপাকে।
প্রায় একযুগ জরুরী রোগী পরিবহন, স্কুল-কলেজ যাতায়াতে জনসাধারণের ভোগান্তির শেষ নেই।কর্তৃপক্ষের যেনো কোন দায় নেই।সড়কের মাঝে অনেক ভাঙ্গন সৃষ্টি হয়েছে।ভুক্তভোগীরা রাস্তা সংস্কারের পক্ষে দীর্ঘদিন নিরব প্রতিবাদ আলোচন -সমালোচনা করে আসছে,তাতে এতো দিনেও কোনো কাজ হয়নি।শুধু বড়শিলা নয় পৌর সভার অধিকাংশ রাস্তাঘাট সংস্কার অভাবে বেহালদশা বেশ কিছু মহল্লার রাস্তা দীর্ঘ দিন ব্যারহার অযোগ্য হয়ে পড়ছে।এমন ভোগান্তি আর কত দিন।
রাস্তা সংস্কারের জন্য কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে ভুক্তভোগী এলাকাবাসী।একই অবস্থা ৮,৯সহ অন্যান ওর্য়াড এর মহল্লার।হালকা বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা।
হৃদয় হোসাইন
পাবনা।


