
প্রকাশিত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এড. রুহুল কবির রিজভী আহমেদ এর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল।
উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম প্রমুখ।
এদিকে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যে মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে—তা জাতিকে শোকাহত করেছে।
এই হৃদয়বিদারক ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ‘আমরা বিএনপি পরিবার’ এর পক্ষ থেকে প্রতিনিধি দল ঘটনাস্থলে ছুটে গেছেন।
বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দুর্ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, আহতদের সহায়তা ও উদ্ধার কাজে সক্রিয় ভূমিকা রাখছেন।



