print news || Dailydeshsomoy

প্রকাশিত

সুমন ইসলাম
লালমনিরহাট

লালমনিরহাটে আওয়ামী লীগপন্থীদের সঙ্গে গোপন বৈঠক ও অনলাইন যোগাযোগের মাধ্যমে নাশকতার পরিকল্পনার অভিযোগে মো. মজিবর রহমান টুলু (৪৮) নামে এক আওঃলীগ নেতাকে আটক করে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে লালমনিরহাট জেলা শহরের চাঁদনী বাজার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক মজিবর রহমান টুলু লালমনিরহাট পৌর শহরের নামাটারী এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।সদর থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি,​স্থানীয় বিএনপি নেতা কর্মীদের দাবি, মজিবর রহমান টুলু দীর্ঘদিন ধরে গোপনে আওয়ামী লীগ পন্থীদের সঙ্গে সু-সম্পর্ক বজায় রেখে যোগাযোগ চালিয়ে আসছিলেন। সম্প্রতি অনলাইন মেসেজিং অ্যাপ ‘টেলিগ্রাম’-এ আওয়ামী লীগ পন্থীদের একটি সক্রিয় গ্রুপের মাধ্যমে তিনি নিয়মিত তথ্য আদান-প্রদান করছিলেন। এর পাশাপাশি গোপন বৈঠকের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্র করা হচ্ছে,পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশকে অবহিত করেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, আটকের পর টুলুর ব্যবহৃত মোবাইল ফোনটি যাচাই-বাছাই করা হয়। প্রাথমিক তদন্তে টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে যোগাযোগ স্থাপন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার সংক্রান্ত আলামত পাওয়ার দাবি করেছে পুলিশ।

​এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনাশের পরিকল্পনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মজিবর রহমান টুলুকে হেফাজতে নেয়। এই ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।