
প্রকাশিত,১৭, ডিসেম্বর,২০২২
আশিকুর রহমান, ষ্টাফ রিপোর্টারঃ-
ব্রাক্ষনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ৫১ শয্যা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান রাস্তা আটকিয়ে কাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদার।
নির্মান হচ্ছে নতুন ৪ তলা ভবন কাজ শেষ পর্যায়ে কিন্তু হাসপাতালে আশেপাশে পাকা রাস্তা গুলো নতুন করে সিসি ডালাইয়ের কাজ, মোটা সরু রাস্তা হবে তাই গত ২০/২৫ দিন হল প্রধান রাস্তা উপর বাশ কাঠ ও লোহার গেইট দিয়ে আটকে রেখেছে। প্রতি দিন ৩/৪ শত রোগী আসাযাওয়া করে এতে করে সাধারণ জনগণের ভোগান্তি শেষ নেই।
নাম না বলার শর্তে এক রোগির অভিভাবক বলেন, মোটা রাস্তা বন্ধ করে রেখে চিকন ছোট রাস্তা দিয়ে রোগীকে টানা হেচড়া করে নিয়ে আসতে হয়।এতে রোগী আরও অসুস্থ্যতা বেড়ে যাবে।এই নিয়ে সরকারি হাসপাতালে টিএইচ ইউ রঞ্জন বর্মনের কাছে জানতে চাইল তিনি বলেন রাস্তার কাজ চলতাছে তাই বন্ধ করে রেখেছে। ঐপাশে ছোট গেইটে রোগী আসতেছে।তারপরেও
ঠিকাদার কে বলল দ্রুত কাজ করে দিতে।ঠিকাদারের ম্যানেজার রাসেল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন বালু নাই তাই নিয়মিত কাজ করতে পারছি না, তবে দ্রুত কাজ শেষ করে দিব।


