

প্রকাশিত
রবিউল হোসাইন সবুজ কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার লাকসাম পৌর বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক-২ পদে নির্বাচিত হয়েছেন পৌর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক ভূইয়া মিল্টন। গত ২২ আগস্ট অনুষ্ঠিত কাউন্সিলে কণ্ঠ ভোটে তাকে এই পদে নির্বাচিত করা হয়।
দীর্ঘদিন ধরে বিএনপির আন্দোলন-সংগ্রামে মাঠে সক্রিয় থাকা মিল্টন কারাবরণ, জেল-জুলুম ও অসংখ্য মামলা-হামলার শিকার হয়েছেন। রাজনৈতিক জীবনে তিনি ছাত্রদল ও যুবদলের নেতৃত্ব দিয়ে পরিচিতি লাভ করেন এবং সর্বদা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
মিল্টনের নির্বাচিত হওয়ায় পৌর বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। তারা মনে করেন, তার নেতৃত্ব সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যৎ আন্দোলনে দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।


















আপনার মতামত লিখুন :