
প্রকাশিত
গলাচিপা , পটুয়াখালী, প্রতিনিধিঃ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে জমি নিয়ে বিরোধের জেরে নিকট আত্মীয়দের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল জলিল( ৩৫) ও তাঁর মাতা ফাতেমা বেগম( ৫৭)আহত হয়েছেন।
আহত জলিলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মাতা ফাতেমা বেগম কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জলিল।
গত রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাঙ্গাবালী উপজেলার পশ্চিম নেতাবাজার এলাকায় হামেদ সিকদারের বাড়িতে এ মারধরের ঘটনা ঘটে। আহত আব্দুল জলিল নয়া মিয়া সিকদারের ছেলে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এ নিয়ে একাধিকবার সমাধানের উদ্যোগ নেওয়া হলেও বিরোধের নিষ্পত্তি হয়নি। বরং পূর্বশত্রুতার জেরে বারবার হামলার ঘটনা ঘটছে বলে অভিযোগ তাঁদের।ঘটনার পর স্থানীয়রা আহত আব্দুল জলিলকে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল জলিল আদালতে অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত মিলন মিয়া ও জাহিদা বেগম মারধরের কথা শিকার করেন এবং বিরোধ মিমাংসার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।আহত আব্দুল জলিল বলেন, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে আমাকে ও আমার মাকে আমাদের বাড়ির দক্ষিণ পাশে সুপারি বাগানে মারধর করে মিলন ও তার স্ত্রী জাহিদা বেগম। আমার ডাক চিৎকারে এলাকাবাসী এসে পড়লে মারধর কারিরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আমাদেরকে উদ্ধার করে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত আব্দুল জলিলের বাবা নয়ামিয়া সিকদার বলেন, আমার স্ত্রী ও ছেলেকে জমাজমি বিষয় বিরোধ নিয়ে মারধর করেছে। আমি এদের সঠিক বিচার চাই। আহত জলিলের স্ত্রী সালমা আক্তার বলেন, আমার স্বামীকে জমাজমিকে কেন্দ্র করে মেরেছে। আমি এর সঠিক বিচার চাই। ইউপি সদস্য আলম মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন। ইউপি চেয়ারম্যান হাজী মান্নান মিয়া বলেন, দুই পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে মীমাংসার ব্যবস্থা করব। রাঙ্গাবালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জসিম উদ্দিন বলেন, মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের প্রস্তুতি চলছে।



