পটিয়া আদর্শ স্কুলের  দাতা সদস্য  প্রয়াত এ কে এম সামশুল  আলমের স্মরণ সভা অনুষ্ঠিত।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৭-৩১, ৯:৫৯ অপরাহ্ন /
পটিয়া আদর্শ স্কুলের  দাতা সদস্য   প্রয়াত এ কে এম সামশুল   আলমের স্মরণ সভা অনুষ্ঠিত।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় পরিবারের আয়োজনে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সহ-সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজ সেবক ও দানবীর প্রয়াত এ কে এম সামশুল আলমের এক স্মরণ সভা গতকাল পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা জনাব প্রফেসর আবু জাফর চৌধুরী। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুনীল কুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক চন্দন কান্তি নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান,  বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও প্রাশিপ সাধারণ সম্পাদক ডা: সৈয়দ সাইফুল ইসলাম , প্রয়াত সামশুল আলমের বড় সন্তান পারভেজ শাহরিয়ার সোহেল, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য নাছির উদ্দীন, দাতা সদস্য আহমদ কবির, প্রাশিপ সহসভাপতি মাহবুবুর রহমান, পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, সাংবাদিক আবদুর রাজ্জাক,  সাবেক অভিভাবক সদস্য বিশ্বজিৎ দাশ, অলক দাশ, শিক্ষক সাইফুল আজম, শিক্ষক লিটন চৌধুরী, শিক্ষক মোঃ আবু জাফর ও শিক্ষক পিয়াল বড়ুয়া প্রমুখ। বক্তারা তাঁর কর্মময় জীবন এবং সমাজের প্রতিটি সেক্টরে তার ভুমিকার কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মৌলানা মোঃ আমির।।