

প্রকাশিত
বিশেষ প্রতিনিধিঃ
নেত্রকোণা জেলার পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বরাবরে, নেত্রকোণা শহরের উত্তর নাগড়া নিবাসী তুবা তাবাসসুম তালহা, পিতা- মৃত মজির উদ্দিন, মাতা- শারমিন আক্তার রিমু এর দায়ের করা এক অভিযোগে জানা যায়, জেলার পূর্বধলা উপজেলার দেওটুকোণ গ্রামের বাসিন্দা বিবাদী আব্দুল মজিদ, মোহদী হাসান বাবু, পিতা- আব্দুল মজিদ, হাসিনা, স্বামী- আব্দুল মজিদগং নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলার ৪নং জারিয়া ইউনিয়নের দেওটুকোণা সাকিনের দোকানঘর ও জমি প্রায় ১০ বছর যাবৎ বিবাদীগণ তালহার মাতার সাব কাওলা দলিল মূলে ক্রয়ক্রীত ভূমি জোরপূর্বক বেদখল দিয়ে ভোগদখল করে আসছে।
এমতাবস্থায় গত ০৭ জুন ঐ জমি সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বিবাদীগণ ক্ষীপ্ত হয়ে বাদীকে অশ্লীল বাসায় গালাগাল করে এবং বাশেঁর লাঠি হাতে নিয়ে তালহাকে হুমকী দেয় তুই অথবা তর মা এই জমীতে আসলে জানে মেরে ফেলব। এ অবস্থায় সে তার জীবন নিরাপত্তাহীনতায় ভোগছে।


















আপনার মতামত লিখুন :