গোপালগঞ্জে মাহেন্দ্র নিয়ন্ত্রন হা‌রি‌য়ে উল্টে – নিহত ১, আহত ৫


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৬-২৬, ১১:০৮ পূর্বাহ্ন /
গোপালগঞ্জে মাহেন্দ্র নিয়ন্ত্রন হা‌রি‌য়ে উল্টে – নিহত ১, আহত ৫
print news || Dailydeshsomoy

প্রকাশিত

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রন হা‌রি‌য়ে রাস্তার উপর উ‌ল্টে প‌ড়ে ১ জন নিহত ও ৫ জন আহত হ‌য়ে‌ছে। বুধবার (২৫ জুন) আনুমানিক রাত ৯ টার দি‌কে গোপালগঞ্জ টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা‌ ঘ‌টে। ‌নিহ‌তের নাম হা‌ফিজুর মোল্লা (৫০)। সে গোপালগঞ্জ সদর উপ‌জেলার নিজড়া গ্রা‌মের মৃত ইউসুফ মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোঃ সাজেদুর রহমান জানান, রাতে গোপালগঞ্জ শহর থেকে ৫জন যাত্রী নিয়ে একটি মহেন্দ্র সদর উপজেলার উলপুর যাচ্ছিল। এসময় মাহেন্দ্রটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে মাহেন্দ্র থেকে সড়কের উপর ছিটকে পড়ে হাফিজুর মোল্লা ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা আহত ৫জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বললে জানা যায় ।