গফরগাঁওয়ে বিএনপি’র তৃণমূল নেতাকর্মী ও জনসম্পৃক্ততা বাড়াতে ওয়ার্ড ভিত্তিক মত বিনিময় সভা,


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-১০-০৪, ৩:১৮ পূর্বাহ্ন /
গফরগাঁওয়ে বিএনপি’র  তৃণমূল নেতাকর্মী ও জনসম্পৃক্ততা বাড়াতে ওয়ার্ড ভিত্তিক  মত বিনিময় সভা,
print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়াতে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ বি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় তৃণমূল নেতাকর্মী ও জনসম্পৃক্ততা বাড়াতে ওয়ার্ড ভিত্তিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সালটিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পুকুরিয়া বাজার সংলগ্ন স্থানীয় বিএনপি কার্যালয় এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষকদলের,সহ সাংগঠনিক সম্পাদক, সাদেকুর রহমান।

উপজেলা বিএনপির সাবেক সদস্য ও সালটিয়া ইউনিয়ন বিএনপির ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক,শামসুল হকের সভাপতিত্বে

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন আহ্বায়ক, শাহ আব্দুল আল মামুন,

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান,
পৌর বিএনপি’র সাবেক যুগ্ন আহবায়ক, আল আমিন জনি, পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুর রউফ,
পৌর বিএনপি’র সাবেকযুগ্ম সাধারণ সম্পাদক এসএম সিরাজ
কৃষক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সুমন,
মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের ময়মনসিংহ জেলা সিনিয়র যুগ্ন আহ্বায়ক, আমিনুল ইসলাম চঞ্চল,
উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক,
উপজেলা যুবদলের সদস্য শরিফুল ইসলাম,খাইরুল বাশার,
উপজেলা তাঁতী দলের সভাপতি রমজান মোল্লা, তারেক রহমান যুব পরিষদের গফরগাঁও সভাপতি মোঃ লিটন,সাধারণ সম্পাদক, শামীম,

উপজেলা ছাত্রদল সাবেক যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান, উপজেলা কৃষকদলের সহ-সাধারণ সম্পাদক মীর সেলিম, উপজেলা যুবদল নেতা, শফিকুল ইসলাম, জামাল উদ্দিন, ফজলুল হক, মতিউর, জুয়েল, জিয়া, জাহান, মোঃ সেলিম,

চরালগী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক আরিফ হাজারি,
,নজরুল মেম্বার,হাবিবুর রহমান হাবিব, সোহাগ, সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন
নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার তৈরি করতে জনগণকে নির্বাচনমুখী ও জনসম্পৃক্ততা বাড়াতে প্রতিটা ওয়ার্ডে মত বিনিময় সভা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনকে
সামনে রেখে বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের বিপরীতে সত্য তথ্য তুলে ধরতে হবে।
এ বি সিদ্দিকুর রহমানের হাত কে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে দলের জন্য কাজ করতে হবে।