

প্রকাশিত
আয়নাল ইসলাম।
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (১৮,আগস্ট) গফরগাঁও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয় আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে র্যালী,পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তাহমিনা খাতুন,এর সভাপতিত্বে –
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ছিলেন উপজেলা নির্বাহী অফিসার,এন এম আব্দুল্লাহ আল মামুন,
তিনি বলেন খাল-বিল থেকে হারিয়ে যাওয়া দেশি মাছ ফিরিয়ে আনতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। রিংজাল ব্যবহার বন্ধ করে দেশি মাছ রক্ষায় এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মতিউর রহমান,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, সাকুরা নাম্নী।
অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার তাহমিনা খাতুন , তিনি বলেন স্থানীয় জনসচেতনতা ও জনপ্রতিনিধিদের সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি প্রযুক্তিগত পদ্ধতিতে মাছ চাষের গুরুত্ব তুলে ধরেন। নদীতে মাছের অভয়াশ্রম ও মা মাছ সংরক্ষণে গুরুত্ব দিয়ে আলোচনা করেন।
আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যচাষী, ও সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভা শেষে মৎস্য চাষীদের,পুরস্কার ক্রেস্ট প্রদান করা হয়।


















আপনার মতামত লিখুন :