কেশবপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ হাসপাতাল মর্গে ফেলে পালিয়েছে স্বামী।


দেশ সময় প্রকাশের সময় : ২০২৫-০৫-২৫, ১১:৫৬ অপরাহ্ন /
কেশবপুরে গৃহবধুকে পিটিয়ে হত্যার পর তার মরদেহ হাসপাতাল মর্গে ফেলে পালিয়েছে স্বামী।
print news || Dailydeshsomoy

প্রকাশিত

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে এক সন্তানের জননী নাজমিন নাহার ইতি (১৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করার পর তার মরদেহ হাসপাতাল মর্গে ফেলে পালিয়েছে তার স্বামীসহ শশুর বাড়ির লোকজন। এখবর পেয়ে থানা পুলিশ তার লাশ হাসপাতাল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তার সুরতহাল শেষে ময়না তদন্তে জন্য যশোর মর্গে প্রেরন করে। এরিপোর্ট লেখা পর্যন্ত ইতির স্বামীসহ তার শশুর বাড়ির লোকজন বসত ঘরে তালা মেরে গা ঢাকা দিয়েছে। জানা যায়, রোববার (২৫ মে) দুপুরে কেশবপুর উপজেলার নেপাকাটি গ্রামের রোস্তম আলি, তার স্ত্রী ইতিকে পিটিয়ে হত্যা করার পর তার মরদেহ হাসপাতলের বারারন্দার ফেলে রেখে যায়। এখবর পেয়ে ইতির মা তাসলিমা বেগম হাসপাতালে এসে মেয়ের মরদেহ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরৎ হাল শেষে তার ময়না তদন্তের জন্য যশোর মর্গে প্রেরন করে। এঘটনায় ইতির মা বাদী হয়ে কেশবপুর থানায় একটি অভিযোগ করেছেন বলে জানা যায়। হতির মা তাসলিমা বেগম বলেন, তার জামাই প্রায়ই যৌতুক দাবী করে ইতিকে শারিরিক ও মানুষিক ভাবে নির্যাতন করে আসছিলো। এই কারনে তাকে হত্যা করা হয়েছে।
হাসপাতালের কর্মরত ডাক্তার শিবলী খাতুন বলেন, ইতিকে হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে। মামলাম তদন্তকারি কর্মকর্তা এস আই সাইমুন বলেন, ইতি নামে এক গৃহবধুর লাশ হাসপাতালে ফেলে রেখে গেছে, এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর লাশের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ওয়াজেদ খান ডবলু
কেশবপুর প্রতিনিধি

তাং-২৫-০৫-২০২৫