
প্রকাশিত
সুমন ইসলাম
লালমনিরহাট
আজ ২৩ অক্টোবর শুক্রবার বিকালে বিএনপির দলীয় কাযালয়ে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সদর উপজেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের লালমনিরহাটে আগমন উপলক্ষে সদর উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাজু পাটোয়ারী, সহ-সভাপতি এবিএম ফারুক সিদ্দিকী, সাবেক ছাত্র নেতা মহিউদ্দিন লিমন।



