print news || Dailydeshsomoy

প্রকাষিত

আমির হোসেন, ঝালকাঠিঃ

ঝালকাঠির নলছিটিতে ঐতিহ্যবাহী প্যালেস্টাইন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ২০২৬-২৭ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০অক্টবর) সকাল ১০টায় কলেজ ক্যাম্পাসে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ হাফিজুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব:) এম এম সুলতান মাহমুদ।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন দাতা সদস্য দিলরুবা মাহমুদ, বিদ্যোৎসাহী সদস্য ব্যারিস্টার আরাফাত মাহমুদ, মগর ইউনিয়ন বিএনপির সবেক সভাপতি আবদুর রব মল্লিক।

কলেটপির ইংরেজী প্রভাষক ও নলছিটি উপজেলা সুজন’র সভাপতি মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন কার্য নির্বাহী কমিটির সদস্য আবদুস সালাম, আমিরুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল ফরাজি, প্রভাষক শাহানাজ পারভীন, নবীন শিক্ষার্থীদের পক্ষে স্মৃতি দাস,মিঠুন দাস প্রমুখ।