

প্রকাশিত
আইনাল ইসলাম
ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন সংক্রান্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১,টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে
এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)সহকারি রিটার্নিং কর্মকর্তা, এন.এম. আব্দুল্লাহ আল মামুন।
এছাড়াও বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি, উপজেলা সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার মেজর সাকিল,
অতিরিক্ত পুলিশ সুপার, মনোতুষ
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ আতিকুর রহমান, পাগলা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম,
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকলকে নির্বাচন কমিশনের আইন মানতে হবে। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এবারের জাতীয় সংসদ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যদি কোথাও কোন আইনের ব্যত্যয় ঘটে সেটা মেনে নেওয়া হবে না বলে জানান তিনি।
উল্লেখ্য, আগামী ১২,ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬, নির্বাচন অনুষ্ঠিত হবে।


















আপনার মতামত লিখুন :