print news || Dailydeshsomoy

প্রকাশিত

আয়নাল ইসলাম।

জুলাই-আগস্ট ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশে গফরগাঁও উপজেলা বিএনপি উদ্যোগে মঙ্গলবার (৫ আগস্ট) বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

সকাল ১১টা ৩০ মিনিটে গফরগাঁও মিনি স্টেডিয়াম মাঠ থেকে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মিনি স্টেডিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

বিজয় মিছিলে নেতৃত্ব দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক,উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক এবি সিদ্দিকুর রহমান।
সভাপতির বক্তব্যে তিনি বলেন যারা জুলাই এবং আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, বিএনপি গত ১৭
বছরে যারা জেল খেটেছে, তারা এখনো যথাযথ মূল্যায়ন পায় নি। এখান থেকে উত্তোরণ করতে হলে
জরুরী গণতান্ত্রিক প্রক্রিয়ায় জাতীয় নির্বাচন করতে হবে। নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই প্রকৃত
সংস্কার করবে।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম।
কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক, সাদেকুর রহমান,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন এর
সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত সদস্য ডাঃ মুফাখখারুল ইসলাম রানা, আখতারুজ্জামান বাচ্চু, অ্যাডভোকেট, আল ফাত্তাহ খান
মুশফিকুর রহমান,

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম আর খাইরুল।

বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর রহমান,
সাবেক যুগ্ম আহ্বায়ক, ফকরুল হাসান
সাবেক যুগ্ম আহ্বায়ক জালাল
উপজেলা বিএনপির সাবেক সদস্য মোশারফ হোসেন।
দৈনিক খোলা কলম প্রতিদিনের সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক ছাত্রদল নেতা আপেল মাহমুদ,
পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন,
সাবেক যুগ্ন আহবায়ক গফুর হাসান
পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, আব্দুর রউফ, পৌরসভা ২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর, নুরুল ইসলাম কাঞ্চন।

এ সময় বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের ‘ফ্যাসিবাদী কার্যক্রমের’ সমালোচনা করে গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখার আহ্বান জানান।
একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী কে বিজয়ী করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।