print news || Dailydeshsomoy

প্রকাশিত

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় মে দিবস উদযাপন পরিষদের উদ্যােগে ১ মে বৃহস্পতিবার সকালে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক শ্রমিক সমাবেশ উদযাপন পরিষদের চেয়ারম্যান সুকোমল চন্দ দে এর সভাপতিত্বে সদস্য সচিব জয়নাল আবেদীন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি কানাই লাল দাশ,প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বাসদ নেতা প্রবীন রাজনীতিবিধ স.ম ইউনুছ,শ্রমিক নেতা মো: মামুন, শিক্ষক নেতা মাষ্টার শহীদুল ইসলাম, সিপিবি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেজাউল কবির, মহিলা নেএী মদিনা বেগম, প্রভাকর রায়, হাইদগাও কৃষক কল্যাণ সমিতির সেহাব উদ্দিন সাইফু,এনামুল হক মঞ্জু, আবুল কালাম চাষী, মোহাম্মদ মিজান, কৃষক নেতা সাব্বির প্রমুখ।