print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮, এপ্রিল,২০২৩

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জ ও বিরামপুর উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া নলশীসা নদীর ওপর নির্মিত নড়বড়ে সাঁকো।
দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার বুক চিরে বয়ে গেছে নলশীসা নদী। গ্রীষ্ম ও বর্ষায় নদীর দুই পাড়ের মানুষ জীবন-জীবিকার প্রয়োজনে গ্রাম থেকে শহরে আর শহর থেকে গ্রামে যাওয়া-আসা করেন। নদীর দুই পাড়ে বাস করেন ১৭ গ্রামের অর্ধলাখ মানুষ। কিন্তু নদী পারাপারের জন্য নেই কোনো সেতু। দুই ঘাটের ঝুঁকিপূর্ণ নড়বড়ে দুটি সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করেন তাঁরা।
কিন্তু সাঁকোতে কোনো গাড়ি চলাচল না করায় তাঁরা নিত্যদিন ভোগান্তি পোহান।
স্থানীয় সূত্র জানায়, লালঘাটের পূর্ব পাশে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের মহিষবাতান, রঘুনাথপুর, লাইকারচড়া, পাদমপুর, হরিপুর, বস্তাপাড়া, মণ্ডলচাঁদ গ্রাম এবং পশ্চিম পাশে বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের সোনাঝুড়ি, দীঘলচাঁদ, ঘোড়াপাথর, নটকুমারি, করমতলি ও রতনপুর গ্রাম। লালঘাট এলাকার নলশীসা নদীর দুই পাড়ের ওই ১৩ গ্রামের মানুষ এখন একটি জরাজীর্ণ সাঁকোর ওপর দিয়ে চলাচল করছেন।

নলশীসা নদীর লালঘাট ও সদরঘাটে কোনো সেতু নেই। এতে দিনাজপুরের বিরামপুর ও নবাবগঞ্জ উপজেলার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। এলাকাবাসীর দাবি সেতু নির্মাণে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

,২৮/৪/২০২৩