print news || Dailydeshsomoy

প্রকাশিত, ০৯-১১-২০২০

দিনাজপুর জেলা প্রতিনিধি ঃ

দিনাজপুরের পার্বতীপুরে ডিসির উপস্থিতিতে
সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিদ কায়সার রিয়াদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম। কেউযেন ঘোলা পনিতে মাছ শিকার করতে না পারে সেদিকে সকলকে সচেতন হতে হবে। সেই সাথে করোনামোকাবেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অসহায় মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণের জন্য উপজেলাপ্রশাসনকে তাগিদ দেন তিনি। গুজবে কান নাদেয়ার পাশাপাশি করোনা প্রতিরোধে শতভাগ মাস্ক ব্যবহারের লক্ষে নিয়মিত মোবাইল কোর্টপরিচালনার মাধ্যম জনগণকে সচেতন করার কথা উল্লেখ করেন জেলা প্রশাসক। করোনা মোকাবেলাযুদ্ধে জয় লাভ করার জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

অন্যান্যদের মাঝে উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক, পৌর মেয়র এ জেড এম মেনহাজুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: আব্দুল্লাহেল মাফি, মডেল থানারঅফিসার ইনচার্জ মোখলেছুর রহমান, রেলওয়ে থানার ওসি এমদাদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মমিন, রুকশানাবারী রুকু, উজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এম এ মজিদ সরকারসহ ১০ ইউনিয়নের চেয়ারম্যান সব স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ইমামগণ উপস্থিত ছিলেন।