রেল ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু


দেশ সময় প্রকাশের সময় : ২০২০-১০-৩১, ১২:৪৮ অপরাহ্ন /
রেল ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু
print news || Dailydeshsomoy

 প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২০

ময়মনসিংহ জেলা প্রতিনিধি ঃ

ঢাকা-ময়মনসিংহ রেলপথের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার কেবি হাই স্কুলের পাশে কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলে নিহত হয়েছে বলে জানা গেছে।
আজ দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে এসআই হাফিজুর রহমান জানান, আজ দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দাপুনিয়া কলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী ইয়াসমিন আক্তার ও তার ছেলে সানি ও মেয়ে স্কুল ছাত্রী সুপ্তিকে নিয়ে রেড়াতে এসে রেললাইনে হেটে বাড়ি ফেরার সময় মহুয়া ট্রেনের নিচে কাটা পড়ে। এসময় মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যায় এবং গুরুতর আহত মেয়েকে স্থানীয়রা ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতলে ভর্তি করেন। দু’দিন আগে নগরীর কেওয়াটখালি এলাকায় মামার বাড়ি বেড়াতে এসেছিলেন। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি রেলওয়ে পুলিশ।