
প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও অনুমোদন ছাড়াই ঝুঁকিপূর্ণ অবস্থায় এলপি গ্যাস বিক্রি।
মোঃহানিফ খান স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ ত্রিশাল ,ভালুকা ,গফরগাঁও ,ফুলবাড়িয়া ,মুক্তাগাছা ,ফুলপুর ,গরিপুর ,ঈশ্বরগঞ্জ নান্দাইল ,হালুয়াঘাট ,ময়মনসিং সদর,সহ।
এ সব শহরের অধিকাংশ উপজেলার বাজারের অলিগলিতে কোন প্রকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ও ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়াই চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় যত্র-তত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার।
এতে করে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে পথচারীরা ময়মনসিংহ জেলার সকল উপজেলা ও বিভিন্ন বাজার স্পট ঘুরে দেখা গেছে।
চায়ের স্টল থেকে শুরু করে মুদি দোকান,মোবাইল টাকা লোডের দোকান,প্লাস্টিক সামগ্রীর দোকান,স্টিল ও টিনের দোকান, সেনিটারি সহ এমনকি পানের দোকানে এলপি গ্যাস সিলিন্ডার
সারিবদ্ধ ভাবে রেখে অবাধে বিক্রি চলছে এসব অধিকাংশ দোকানের এলপি গ্যাস বিক্রির জন্য অনুমোদন নেই।
সূত্র মতে জানা গেছে,কোনরকম নিয়মরীতি ছাড়াই শুধু ট্রেড লাইসেন্স নিয়ে আবার কেউ অনুমোদন কিংবা অগ্নিনির্বাপক ও বিস্ফোরক লাইসেন্স ছাড়াই এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এসব দোকানে নেই অগ্নিনির্বাপক যন্ত্র জনবহুল এলাকায় ঝুঁকিপূর্ণভাবে এসব ব্যবসা চালিয়ে গেলেও প্রশাসন রয়েছে নির্বিকার।
এ ব্যাপারে জেলা প্রশাসকের সাথে কথা বলে জানা যায়। খুব দ্রুত ফায়ার সার্ভিসের সঙ্গে আলোচনা করে এসব অবৈধ দোকান বন্ধের পদক্ষেপ গ্রহণ করবেন।


