print news || Dailydeshsomoy

21/10/2020

হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের আঠারদানা কান্দাপাড়া গ্রামে
আজ বুধবার দুপুরে পানিতে ডুবে ইকরা নামে দেড় বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের শফিকুল ইসলামের কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে শিশু ইকরাকে বাড়িতে রেখে তার মা বাড়ি সংলগ্ন ডোবার পাশে শাক তুলতে যান। ওই সময় শিশু ইকরাও  বাড়ির লোকজনের অগোচরে মায়ের পিছু পিছু চলে যায়। পরে খোঁজাখুঁজি করে সাড়ে ১২টার দিকে বাড়ির সংলগ্ন পুকুরের পানিতে শিশুটির লাশ ভাসতে দেখা যায়। এরপর দ্রুত লাশ উদ্ধার করে স্থানীয়রা। মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে, কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন।
স্থানীয় যশরা ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।