
গাজীপুরের শ্রীপুর থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০টি উগ্রবাদী বই এবং ২৩ পাতা লিফলেট উদ্ধার করা হয়েছে।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহের কোতোয়ালী থানার মীর কান্দাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সারোয়ার হোসেন সবুজ (২০)।
র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পরে তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।
তারা মসজিদে ইমাম ও খতিব পেশার পাশাপাশি নির্জন বনে প্রশিক্ষণ ও নতুন সদস্য সংগ্রহে লিপ্ত ছিলেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন। প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর সীমান্ত পাড়ি দিয়ে তারা কাশ্মীর ও আফগানিস্তানে যাওয়ার পরিকল্পনা করাসহ দেশের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা করছিলেন।
তারা আফগানিস্তানের তালেবানদের সমর্থক হিসেবে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছিলেন।
তারা আফগানিস্তান ও কাশ্মীরে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গাজীপুরে শ্রীপুরের বারতোপা নির্জন গহীন বনে তালেবানি প্রশিক্ষণ প্রদান করেন


