print news || Dailydeshsomoy

16/10/2020
পাবনায় ইউএনও’র চলমান গাড়িতে বিষধর দাড়াশ সাপ। দীর্ঘ ৬ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা বিষধর সাপ উদ্ধার করতে সক্ষম হয়। পাবনার ভাঙ্গুড়ার ইউএনও সৈয়দ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাতে ভাঙ্গুড়া উপজেলার ইউ এন ও সন্ধ্যা রাতে নিজ গাড়িতে চড়ে বালিয়াহালট গোরস্থান নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে ।
পাবনার সদরের বালিয়াহালট গোরস্তানের নিকট গাড়ির গ্লাসে হঠাৎ একটি সাপ দেখতে পায়। তারপর হেড লাইটের পাশে ফাঁকা যায়গা দিয়ে বষধর দাড়াশ সাপটি গাড়িতে প্রবেশ করে। ভয়ে ইউএনও অর্ধমৃত। গাড়িটি শহরের সরকারি এডওয়ার্ড কলেজে সামনে এসে ইউএনও গাড়ি থেকে প্রাণভয়ে নেমে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সাপ উদ্ধার করতে ব্যর্থ হয়। অবশেষে কলেজ গেট থেকে গাড়ি ফায়ার সার্ভিস অফিসে নিয়ে এসে রাত ১২ টার পর সাপ উদ্ধার করা হয়।

পাবনা জেলা প্রতিনিধি