
প্রকাশিত, ১৭-১২-২০২০
টি.আই সানি,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
অাগামি কাল শুক্রবার ১৮ ডিসেম্বর ২০২০ইং বিকাল সাড়ে চারটা থেকে রাতব্যাপি গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ধনুয়া হাজী মার্কেট মুন্সি বাড়ী (মা) কেন্দ্রীয় জামে মসজিদ এবং হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার উদ্যোগে ৭ ম বার্ষিকী ওয়াজ মাহিফল অনুষ্ঠিত হবে।
ওয়াজ মাহিফলে সভাপতিত্ব করবেন,অত্র মসজিদ মাদরাসার সভাপতি অালহাজ্ব ডাঃ সামসুদ্দিন অাহম্মেদ,প্রধান বক্তা হিসাবে ওয়াজ করবেন,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ,মোফাসসিরে কোরঅান মুফতি অারিফ বিন হাবিব লালবাগ ঢাকা,প্রধান অাকর্ষণ হিসাবে ওয়াজ করার কথা রয়েছে,বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মোফাসসিরে কোরঅান মুফতি কেফায়েতুল্লাহ্ অাল মাহদী, খতিব অাব্দুর রশিদ কেন্দ্রিয় জামে মসজিদ উত্তরা ঢাকা।
ধনুয়া হাজী মার্কেট মুন্সি বাড়ী মা কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ অারিফ বিল্লাহ্ সহ অারও স্থানীয় ওলামায়ে কেরামগণ ওয়াজ ফরমাইবেন।
সকলের সার্বিক সহযোগিতা কামনা করে হাজী পাইপ কোম্পানির চেয়ারম্যান অামিনুল ইসলাম বলেন,ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে যেন ওয়াজ সম্পন্ন করতে পারি কামনা করছি এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে জন্য এলাকার সচেতন মানুষ পাশে থেকে অনেক সহযোগিতা করছে পাশাপাশি প্রশাসন আমাদের যথেষ্ট সহযোগিতা করবে এই কামনা করছি ইনশাআল্লাহ্।


