print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৮,মে,২০২৩

মোঃ আতাউর রহমান।
খানসামা দিনাজপুর প্রতিবেদকঃ

সৈয়দপুরে পুকুরের পানিতে ডুবে সাজু (১৪) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ মে) দুপুরে শহরের উপকন্ঠে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ মতিরবাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে। সাজু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণি শিক্ষার্থী ছিল।

জানা গেছে, সৈয়দপুর শহরের কয়ানিজপাড়া দোলাপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে সাজু আজ রোববার (২৮ মে) দুপুরে চার সহপাঠী মিলে বাড়ির অদূরে ধলাগাছ মতির এলাকায় যায়। এসময় তারা সেখানে থাকা একটি পুকুরে গোসল করতে নামে। এরপর তার চার সহপাঠী সাঁতার কেটে পুকুরের এক পাশে থেকে অপর পাশে গিয়ে উঠলেও সাজু পানিতে ডুবে যায়।

খরর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুকুরে নেমে শিশু সাজু উদ্ধার করেন। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে গিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। সৈয়দপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সিনিয়র স্টেশন অফিসার খুরশীদ আলম জানান, প্রায় এক ঘন্টা চেষ্টার পর শিশুটিকে উদ্ধার করা হয়েছে।