print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

নিজস্ব প্রতিনিধি গাজীপুর:

গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের প্রয়াত সাংসদ, সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য এডভোকেট মো: রহমত আলীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শ্রীপুর পৌর শহরের “শ্রীপুর ভবন” জামে মসজিদের পাশে তাঁর সমাধিতে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসমূহের গাজীপুর জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে ওই মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালিত হয়। পরে গণভোজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুমার কন্যা ও সংরক্ষিত নারী আসনের সাংসদ অধ্যাপিকা রোমানা আলী টুসি, গাজীপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত সংসদেও ছেলে এডভোকেট জামিল হাসান দুর্জয়, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ-সম্পাদক এডভোকেট হারুন অর রশীদ ফরিদ, শ্রীপুর উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি হাসানুল ইসলাম আকন্দ শামওন, শ্রীপুর পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রহমান রনি, গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান পদপ্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ আমিনুল ইসলাম প্রমূখ।

অপরদিকে,বেলা ১১টায় শ্রীপুর উপজেলা আওয়ামীলীগ সাংসদের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভার আয়োজন করে। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান বুলবুলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। বক্তব্য দেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, পৌরসভার মেয়র অনিছুর রহমান প্রমূখ।

প্রসঙ্গত, ২০২০ সনের এদিনে সাংসদ চিকিৎসাধীন অবস্থায় ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি গাজীপুর-৩ আসনে ৬ বার নির্বাচিত সাংসদ ছিলেন।

টি.আই সানি
গাজীপুর
১৬.০২.২০২১