
প্রকাশিত,২০, জানুয়ারি,২০২২
সোহাগ হোসেন বেনাপোলঃ
যশোরের শার্শা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ জনকে জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারী) বেলা ১২টার সময় উপজেলার নাভারণ ও বেনাপোল বাজারে এ অভিযান পরিচালনা করে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।এসময় করোনার ঝুঁকি সম্পর্কে সচেতন করে সাধারণ জনগণের মাঝে বিনামূল্যে মাস্কও বিতরণ করা হয়।
উপজেলা নির্বহী অফিসার মীর আলিফ রেজা জানান, সরকার ঘোষিত নির্দেশনা অমান্য ও মাস্ক পরিধান না করায় পাঁচজনকে এক হাজার ছয়শত টাকা জরিমানা করা হয়েছে। আর জনসচেতনতায় এ অভিযান অব্যাহত থাকবে।
প্রেরকঃসোহাগ হোসেন
বেনাপোল যশোর
২০/১/২১


