print news || Dailydeshsomoy

প্রকাশিত, ১৯-১২-২০২০

সোহাগ হোসেন প্রতিনিধি ঃ

যশোরের শার্শায় ’মুজিবশতবর্ষ’ উপলক্ষে ৫০টি ভুমিহীন পরিবার পাচ্ছে দু’কক্ষবিশিষ্ট সেমি পাকা ঘর। প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্প-২এর আওতায় উপজেলার ৫০টি পরিবারকে মোট ৮৫লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সরকারী খাস জমিতে এ ঘর নির্মাণ করা হচ্ছে। মুজিব শতবর্ষে কেউ গৃহহীন থাকবে না, সরকারের এমন নির্দেশনায় মাঠে কাজ করছে উপজেলা প্রশাসন। তালিকাভুক্ত সুবিধাভোগীদের জন্য চলছে যাছাই-বাছাইয়ের কাজ। উপজেলার উলাশী বাজারের সাথে ও পাশে এবং বালুন্ডা বাজারের পাশে দখলমুক্ত হওয়া সরকারী খাস জমিতে গৃহহীনদের জন্য এসব দু’কক্ষবিশিষ্ট আধাপাকা ঘর নির্মানের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রতিটি ঘরের ব্যয় নির্ধারন করা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লাল্টু মিয়া জানান, গৃহহীন পরিবারগুলোর জন্য সরকার মহাপরিল্পপনা গ্রহন করেছে। মুজিব শতবর্ষে সরকার ’জমি নেই ঘর নেই’ এমন সকল পরিবারকে ২ শতক খাস জমির উপর দু’কক্ষবিশিষ্ট সেমিপাকা ঘর নির্মান করার পরিকল্পপনা গ্রহণ করেছে যা বাস্তবায়নের জন্য তালিকাভুক্ত সুবিধাভোগীদের বাড়ি বাড়ি গিয়ে খোজ-খবর নেয়া হচ্ছে। ঘরগুলি নির্মান শেষে প্রধানমন্ত্রীর উপহারস্বরুপ গৃহহীনদের মাঝে বিতরন করা হবে।