
প্রকাশিত,৩০, সেপ্টেম্বর,২০২২
শুভ বসাক, ময়মনসিংহঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২২ উপলক্ষ্যে কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ে বিশেষ মত বিনিময় সভা বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে ।
এতে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূইয়া পিপিএম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার রায়হানুল ইসলাম, ময়মনসিংহ জেলা কমিউনিটি পুলিশিংকমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নুরুল আমিন কালাম, ময়মনসিংহ সদর উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি লায়ন ড. মো. সিরাজুল ইসলাম, দি চেম্বার অব কমার্স এর সহ-সভাপতি শংকর সাহা, ময়মনসিংহের সেরা করদাতা রেজাউল করিম মুরাদ, বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাদ সহ এসময় অনেকে বক্তব্য রাখেন ।
এই পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, আমাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে অবাদ প্রতিরোধ এবং প্রতিবাদ করতে হবে । কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আসন্ন দুর্গাপূজায় সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আপনারা আমাদের পাশে থেকে বলিষ্ঠ ভূমিকা পালন করবেন এ প্রত্যাশা রইল ।


