print news || Dailydeshsomoy

আকাশ মার্মা মংসিং বান্দরবানঃ

বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় ৭নং ওয়ার্ড তারাছা ইউনিয়ন অংতং পাড়া গ্রামে ইয়ুথ খুমী খ্রিষ্টীয়ান ফেলোশীপ অব বাংলাদেশ ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৩ জানুয়ারি শনিবার সকাল ৯ ঘটিকায় সময় অনুষ্ঠানে বাইবেল পাঠ গ্রহন, নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক মাধ্যমে বার্ষিকী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খুমী খ্রিষ্টিয়ান ফেলোশীপ প্রধান উপদেষ্টা রিংকু খুমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, বাংলাদেশ খুমী স্টুডেন্ট কাউন্সিলর সভাপতি নাংফ্রাং খুমী, খ্রিষ্টীয়ান দীক্ষা গুরু(পাষ্টর) কোথাং খুমী, অংতং পাড়া কারবারী রিওনাং খুমী, গ্রামে খ্রিষ্টীয়ানে সভাপতি( পালক) হয় থং খুমী, প্রচার সম্পাদক লিংনাং খুমী, বাইবেল শিক্ষক লেনেই সহ বাংলাদেশ খুমী সম্প্রদায়ের যুবক যুবতী বৃন্দ ও প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ খুমী খ্রিষ্টীয়ান ফেলোশীপ অব বাংলাদেশ সভাপতি মাংকো খুমী।

বক্তব্য রিংকু খুমী বলেন, অবহেলিতদের প্রতি ‘বিশেষ দৃষ্টি’ দিয়ে ‘বিশেষ পরিকল্পনা’ প্রণয়ন করে তাদের উন্নয়ন অংশীদার করে দেওয়ার দায়িত্ব আমাদের জাতিগোষ্ঠীর, তার চেয়েও বেশি উদার মনে সহানুভুতিশীল হয়ে অগ্রসর জাতি গোষ্ঠীদেরই এগিয়ে আসতে হবে। তবেই বঞ্চনা, বৈষম্য ও শোষণ দূর হবে সমাজ থেকে, এগিয়ে যাবে জাতি ও দেশ।

লুনাং খুমী বলেন, সবাইকে শিক্ষা দিকে গুরুত্ব দিয়ে অগ্রসর হতে হবে। সমাজে উচুঁ করে দাড়াতে হলে প্রথমে শিক্ষাটা হল মুল হাতিয়ার। শিক্ষা অর্জন করতে না পারলে সমাজে সে অচল। তাই সবাইকে এক সাথে কাজ করা ও একে অপরকে সহোযোগীতা জন্য সবাইকে এগিয়ে আসতে হবে ও পাশাপাশি সমাজে যুবক যুবতীদেরব মাঝে উৎসাহ যোগান দেওয়ার জন্য আহব্বান জানান।

এইদিকে ২৩ ও ২৪ দুইদিন ব্যাপী ইয়ুথ খুমী খ্রিষ্টিয়ান ফেলোশীপ অব বাংলাদেশ ২০২১ এর অনুষ্ঠিত হবে বলে জানান।