
প্রকাশিত,২১, জুলাই,২০২২
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগঃ
রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারের অগ্নিকাণ্ডে দোকান পাট পুড়ে ছাই হয়ে গেছে।
জানা যায় আজ বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ সকাল সাড়ে দশটায় দূরছড়ি বাজারে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। স্থানীয়দের ধারণা পেট্রোল দোকানে সিগারেট ফেলানো থেকে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয় ও বাজারের লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।।
বাঘাইছড়ি উপজেলার দূরছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের প্রথম সূত্রপাত হয় একটি পেট্রোল পাম্পের দোকান থেকে। ঐ সময় দোকানে আগুন নেভানোর চেষ্টা চালিয়েও বিফলে যায়। এরপর অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এ সংবাদ লেখা পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। সব দোকানে আগুন ছড়িয়ে পড়ায় তাৎক্ষণিকভাবে বহু দোকানপাত পুড়ে ছাই হয়ে যায়।
বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা রাঙামাটি পার্বত্য জেলা। আর দেশের সবচেয়ে বৃহত্তম উপজেলা রাঙামাটি পার্বত্য জেলার অন্তর্গত বাঘাইছড়ি উপজেলা। এভাবে গত তিন চার বছরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাজারসহ একার সাধারণ মানুষজন। ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকার সম্পদ পুড়ে গেছে বলে জানান ক্ষতিগ্রস্তরা । দেশের সবচেয়ে বৃহত্তম উপজেলা হওয়া সত্ত্বেও বাঘাইছড়ি উপজেলাতে নেই কোন ফায়ার সার্ভিসের স্টেশন। এব্যাপারে বাঘাইছড়ি উপজেলাবাসীরা ফায়ার সার্ভিসের জন্য বহুবার মানব বন্ধনসহ আবেদন নিবেদন করেও সংশ্লিষ্ট প্রশাসন ও কতৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে স্থানীয়দের অভিযোগ। বাঘাইছড়ি উপজেলার জন্য ফায়ার সার্ভিসের স্টেশনের জন্য বহু পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হলেও সরকারের টনক নড়েনি। আজও রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলায় দূরছড়ি বাজারের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন বাজার ব্যবসায়ীসহ স্থানীয় এলাকার বাসিন্দারা।
এস চাঙমা সত্যজিৎ
চট্টগ্রাম বিভাগ।


