print news || Dailydeshsomoy

প্রকাশিত,২৫, জুলাই,২০২১

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, খুলনা মহানগরী শাখার অন্তর্গত খানজাহান আলী থানার ২নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ ইব্রাহিম হোসেন (৪৫) রবিবার (২৫জুলাই) আনুমানিক দুপুর ১২ঃ৩০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে গমনরত অবস্থায় পথিমধ্যে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)

মৃত্যুকালে ইব্রাহিম হোসেন স্ত্রী ও ২পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার নামাজে জানাজা বাদ আসর সেনপাড়া বায়তুল আকসা জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের পোড় খাওয়া সিনিয়র যুবনেতা মোঃ ইব্রাহিম হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে রকিবুল ইসলাম বকুল বলেন, “সকল আন্দোলন সংগ্রামে সবসময় সম্মুখ সারিতে ছিলেন মোঃ ইব্রাহিম হোসেন। এলাকায় অত্যন্ত সজ্জন ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি পরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারের সদস্যদের ন্যায় আমরাও গভীর ভাবে শোকাহত। মহান আল্লাহপাক রাব্বুল আলামিনের নিকট প্রার্থনা করি তিনি যেন মোঃ ইব্রাহিম হোসেনকে জান্নাতবাসী করেন।”