print news || Dailydeshsomoy

অভিজিৎ সাহা(যশোর)
হিন্দু ও হিন্দুত্ব রক্ষার সংগ্রামে ঐক্যবদ্ধ হোন,হিন্দু যুব মহাজোটে যোগ দিন এই স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটি কতৃক যশোর জেলার ১৩ সদস্য আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।উক্ত কমিটির আহবায়ক করা হয়েছে সমন্বয়কারী: সঞ্জয় দাস, আহবায়ক: অপু বসু, যুগ্ন-আহবায়ক , অভিজিৎ দত্ত,অমিত অধিকারী, পিয়াস ঘোষ, অভিজিৎ সাহা বিশাল ,দীপ চক্রবর্তী মিশুক,সাগর সাহা,সদস্য সচিব: শুভ নাথ,সদস‍্য: সুমন ঘোষ, হৃদয় চৌধুরি,সনজিৎ হালদার,অমিত কুমার, সুব্রত রায়,অঞ্জন রায়, অতনু বসু, বিপ্লব অধিকারী,গৌতম কুমার দে ১৩ জনকে সদস্য করে কমিটি দেওয়া হয়েছে।

নব-নির্বাচিত কমিটির সদস্য সচিব:শুভ দেবনাথ বলেন,আমি সর্ব প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দকে।তিনি বলেন যশোর জেলার সকল ইউনিয়নে কমিটি দিয়ে হিন্দু যুব মহাজোটকে গতিশীল করার জন্য আমি চেষ্টা করব।আর মহামারী করোনা ভাইরাসে অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবে হিন্দু যুব মহাজোট।

আহবায়ক অপু বসু বলেন,বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক যশোরজেলা উপজেলায় হিন্দু যুব মহাজোট ৭ দফা দাবি আদায়ে অগ্রনী ভূমিকা পালন করবে।তিনি আরও বলেন,হিন্দুত্ব রক্ষার জন্য সংগ্রাম করবে যশোর জেলাও উপজেলার জাতীয় হিন্দু যুব মহাজোট।অবশেষে বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির হিন্দু যুব মহাজোটের সকল নেতৃবৃন্দকে গৈরিক শুভেচ্ছা জানিয়েছে যশোর জেলার আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ।