
প্রকাশিত,৮,মে,২০২১
অভিজিৎ সাহা বিশাল(যশোর)
করোনা মহামারি কালে বিশ্ব যখন স্থবির ঠিক তখনই যশোরের ইফতার বিতরন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন যশোর জেলা ছাত্রলীগ যুবলীগ ও ছাত্রলীগ ।পবিত্র মাহে রমজানে উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নির্দেশনা অনুযায়ী যশোরের অবস্থানরত অসহায়-দুঃস্থদের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি করেছেন জেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও ৪নাম্বার ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন
ও যুবনেতা শেখ উজ্জ্বল সহ জেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ।
তারই ধারাবাহিকতায় শনিবার ৮ মে ইফতার বিতরন সামগ্রী নিয়ে ৩০০জন দুস্থ অসহায় মানুষের পাশে থেকে তাদের দুমুঠো খাবার তুলে দেওয়ার কাজটি করেছেন মানবিক এই মানুষটগুলো।
এবিষয়ে কথা হলে ছাত্রলীগ ও যুবলীগ নেতৃবৃন্দ বলেন,আমরা এলাকায় করোনা মহামারি সহ সকল দূর্যোগে দুস্থ অসহায় মানুষের পাশে ছিলাম এবং আছি।
তারই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে ইফতার বিতরন করলাম। সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের কারণে খেটে খাওয়া অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই তাদের পাশে দাড়িয়ে তাদের তাদের দুবেলা খাবারের ব্যাবস্থা করে দেয়ার চেষ্টা করে যাচ্ছি।তারা আরো বলেন বিশ্বমানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে ছুঠে চলেছে। এই সরকারের আমলে একজন লোকও না খেয়ে দিন পার করবে না।
যশোর জেলা যুবলীগের প্রচার সম্পাদক ও ৪নাম্বার ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন ও যশোর জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ও যুবনেতা শেখউজ্জ্বল
ইফতার বিতরণ করা হয় পালবাড়ির মোড়ে


