print news || Dailydeshsomoy

,03-11-2020
মোস্তফা কামাল ্্ ডেক্সঃ

জেল হত্যা দিবস পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।
৩নভেম্বর সকাল ১১টায় আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন এবং কালোব্যাজ ধারন
আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফউদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,জেলা আওয়ামী লীগ সদস্য দুলাল উদ্দিন আকন্দ, পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল হালিম মানিক, সাধারণ সম্পাদক অধ্যাপক মতিউর রহমান, ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, আবুল কাশেম, তারিকুল ইসলাম রিয়েল, মাসুদুজ্জামান মাসুদ, উপজেলা যুবলীগের আহবায়ক এম সালাউদ্দিন পলাশ, যুগ্ম আহবায়ক এম কাউসার আহমেদ, পৌর যুবলীগের আহবায়ক মাহমুদুল হাসান সজিব, যুগ্ম আহবায়ক তাজমুন আহমেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সানিলসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা পরিচালনা করেন সেচ্ছাসেবক লীগের আহবায়ক আওরঙ্গ হেলাল।
আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।