
প্রকাশিত,১২, জুলাই,২০২২
হানিফ খান স্টাফ রিপোর্ট ঃ
ময়মনসিংহের গফরগাঁও-ভালুকা সড়কে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় উপজেলার শিবগঞ্জ ব্রিজ মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী রিফাত (১৮, ) আহত আপন বড় ভাই রুবেল, (২৬) উভয়েই গফরগাঁও পৌরসভার শিলাসী গ্রামের রইস উদ্দিনের ছেলে বলে জানা গেছে,
মঙ্গলবার (১২জুলাই) সকাল সাড়ে আটটার দিকে গফরগাঁও টু ভালুকা সড়কে শিবগঞ্জ বীজ মোড় এলাকায় ব্রিজ পার হওয়ার সময় অপরদিক থেকে আসা একটি লড়ি মোটরসাইকেল কে চাঁপা দেয়। চাকায় পিষ্ট হয়ে দুর্ঘটনাটি ঘটে,।
পরে তাদের দুই ভাইকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন, কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে রিফাতকে মৃত ঘোষণা করেন।
এ সময় স্থানীয় জনতা ঘাতক লড়িটি আটক করেন। স্থানীয়রা গফরগাঁও থানা পুলিশকে অবগত করেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, লরি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।


