print news || Dailydeshsomoy

প্রকাশিত,১৯, জুন,২০২১

উবায়দুল্লাহ খুলনা জেলা প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় গাউসিয়া কমিটি বাংলাদেশ খুলনা জেলা শাখার উদ্যোগে করোনায় মৃত ব্যক্তিদের সৎকার কাজের জন্য গাউসিয়া কমিটি বাংলাদেশ খানজাহান আলী থানার লাশ দাফন কমিটি গঠন ও সূরক্ষা সামগ্রী (পিপি,হেয়ার মাস্ক,ফেইসসিল্ড,ফেইসমাস্ক,চশমা,হ্যান্ডগ্লাভস গামবুট স্প্রে বোতল আরো অন্যান্য সামগ্রী বিতরণ ও আলোচনা সভা গত ১৮-০৬-২০২১ইং রোজ শুক্রবার সন্ধ্যা ৬.০০ঘটিকার সময় খুলনা জেলার খানজাহান আলী থানাধীন ৬ নং যোগীপোল ইউনিয়ন পরিষদ কার্যালয় এর মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ।

দেশে করোনা মহামারিতে যখন সবাই দিশেহারা, যখন করোনা সংক্রমনের ভয়ে মানুষ করোনায় আক্রান্ত মৃত ব্যক্তিদের লাশের কাছেও যেতে নারাজ, তখন বাংলাদেশ গাউছিয়া কমিটি স্বেচ্ছায় করোনাভাইরাসে মৃতদের সৎকারে সর্বদা নিয়োজিত থাকছে এবং হিন্দু, , খ্রিস্টান, মুসলমান, সকল জাতি বর্ণ ভেদাভেদ ভূলে এই দুর্যোগপূর্ণ বিপজ্জনক সময়ে একাগ্রতার সাথে একটা সেচ্ছাসেবী দল হিসেবে মৃতদের সৎকারের জন্য সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ খানজাহান আলী থানা শাখার সভাপতি জনাব হযরত মাওলানা মূফতী সৈয়দ আনোয়ার শাহ চিশতী আল হুসাইনি সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মনসুর হেলাল আরো উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ খুলনা জেলা শাখার দাওয়াতে খায়ের সম্পাদক জনাব মোহাম্মদ হযরত আলী দপ্তর সম্পাদক জনাব মোহাম্মদ মেহেদী হাসান শাওন, এবং ৬ নং যোগীপোল ইউ পি সদস্য রফিকুল ইসলাম, এবং ৪,৫,৬,নং যোগীপোল মহিলা ইউ পি সদস্য সেলিনা আক্তার। ৭ নং ইউ পি সদস্য ও সহ সম্পাদক আমজাদ হোসেন, ৫ নং যোগীপোল ইউ পি সদস্য কিবরিয়া। আমীর হোসেন, খায়রুল শেখ, উবায়দুল্লাহ, সাংবাদিক জিয়াউল হক।

আরো উপস্থিত ছিলেন খানজাহান আলী থানার করোনায় মৃতদের লাশ দাফন কমিটি বৃন্দঃ
মোঃ ওমর ফারুক শেখ, , সেকেন্দার, মোস্তফা, মিজানুর রহমান, গোলাম কিবরিয়া, ফারুক হোসেন ও জাহানারা বেগম, মরিয়ম বেগম প্রমুখ