
প্রকাশিত,২৯,এপ্রিল
মোঃ ইলিয়াস হোসাইন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আজ ২৯ এপ্রিল- ২০২১ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব নিকটস্থ সুবিদখালী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে সামাজিক দূরত্ব বজায় রেখে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া ও অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দ সহ ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী শ্রেনির উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার অনুষ্ঠানে আগত অতিথিদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের শেষে মোনাজাতে বৈশ্বিক মহামারি কোভিড-১৯ ও ডায়রিয়া সহ সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রেহাই পেতে মহান শ্রষ্টার কৃপা কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৈনিক খবরপত্র পত্রিকার মির্জাগঞ্জ প্রতিনিধি ও ছৈলাবুনিয়া হাওলাদার বাড়ির জামে মসজিদের খতিব হযরত মাওলানা কাজী মোঃ রফিকুল ইসলাম মাদানী। এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ রিপোটার্স ইউনিটি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মির্জাগঞ্জ উপজেলা শাখার সকল সাংবাদিক বৃন্দ।
#
মোঃ ইলিয়াস হোসাইন
পটুয়াখালী জেলা প্রতিনিধি
তারিখঃ ২৯-০৪-২০২১


