
প্রকাশিত, ১২ মার্চ, ২০২১
মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
ফাল্গুনের কাঠফাটা রোদ ভ্যাপসা গরমকে উপেক্ষা করে খোলার মাঠে বসে আছেন কয়েক’হাজার ক্রীড়া প্রেমি দর্শক।
রোদের উত্তাপ একটু কমতে থাকলে দর্শক সংখ্যা বাড়তে থাকে,কারোর মাথায় ছাতা,গামছা আবার কাগজ কেউবা আবার চেয়ারে আবার অনেকে মাটিতে বসে এবং দাড়িয়ে,উদ্দেশ্য একটাই কখন ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হবে।
বিজয় দিবস টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট এবং অ্যাথলেট প্রতিযোগিতার সফল সমাপ্তির পর নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নড়াইল-২ আসনের সাংসদ সদস্য মাশরাফী বিন মোর্তুজা এবার শুরু করেন,দিবারাত্রি ফ্রানচাইজ ভলিবল প্রতিযোগিতার অনুষ্ঠান।
নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।
প্রধান অতিথি হিসেবে একগুচ্ছ বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন,পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার),বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান নিলু,নড়াইলের সুযগ্য পৌর মেয়র আঞ্জুমান আরা,লোহাগড়া উপজেলা আওয়ামী-লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন সহ দলীয় বিভিন্ন অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন,নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চিত্রা রিসোর্টের স্বত্ত্বাধিকারি মো:তরিকুল ইসলাম অনিক,উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,এক্সপ্রেস ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও প্রতিযোগিতার আহবায়ক গোলাম মোর্তজা স্বপন।
ঢাকা থেকে ভার্চুয়ালে মাশরাফী বিন মোর্তুজা তার বক্তব্যে বলেন,নড়াইল জেলাকে ক্রীড়াঙ্গণের পীঠস্থান হিসেবে গড়ে তুলতে হবে,এজন্য যুব সমাজকে মাদক থেকে ফিরে ক্রীড়াঙ্গণের দিকে এগিয়ে আসতে হবে। নড়াইল হবে মাদক,সন্ত্রাস,ইভটিজিংমুক্ত জেলা। জেলার প্রতিটি যুব সমাজকে খেলাধূলায় মনযোগী করতে হবে।
নড়াইল জেলা কে ক্লিন এবং মডেল নড়াইল গড়ে তুলতে তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। নড়াইলকে গড়ে তুলতে ভিলেজ পলিট্রিক্স এবং নোংরা রাজনীতি ছেড়ে সকলকে সোজা পথে আসার আহ্ ব্বান জানান।
দিবারাত্রির ফ্রানচাইজ এই প্রতিযোগিতায় চারটি দল অংশ নিয়েছেন,দলগুলোর মধ্যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন,সদর উপজেলা,লোহাগড়া উপজেলা এবং কালিয়া উপজেলা।
প্রধান অতিথি,নড়াইল পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) বলেন,১০০ জন রাষ্ট্রদূত একটি দেশের জন্য যতটুকু না সুমান বয়ে আনতে পারেন,তার চেয়ে বেশি পারেন একজন সফল ক্রীড়াবিদ।
তিনি আরো বলেন,লেখাপড়ার পাশাপাশি শারীরীক গঠনকে সচল রাখতে এবং যুব সম্প্রদায়কে মাদক,সন্ত্রাস,ইভটিজিং থেকে দূরে রাখতে খেলাধূলা আয়োজনের বিকল্প নেই।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান,নড়াইল-২ আসনের সাংসদ সদস্য মাশরাফী বিন মোর্তজা নতুন নতুন খেলোয়াড় সৃষ্টির জন্য প্রথমে ক্রিকেট,অ্যাথলেট এখন ভলিবলের আয়োজন করেছেন।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও চিত্রা রিসোর্টের স্বত্ত্বাধিকারি তরিকুল ইসলাম (অনিক) বলেন,ঈদের পরে একই পদ্ধতিতে ফুটবলের আয়োজন করা হবে।
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংসদ সদস্য মাশরাফী এভাবে প্রতিটি খেলাধূলার আয়োজন করতে চায়,এ জন্য সকল মহলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন মাশরাফী বিন মোর্তুজা।
প্রতিবেদন লেখা পর্যন্ত তুমুল প্রতিদ্বন্দ্বিতার মধ্যে লোহাগড়া উপজেলার লেফটেন্যান্ট মতিউর রহমান ভলিবল দল নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে ৩০-২৯ পয়েন্টে প্রথম সেটে হারিয়ে ১-০ তে এগিয়ে আছেন।
প্রতিটি খেলা ৫ সেট করে অনুষ্ঠিত হবে,নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের ফেসবুক আইডি থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
ধারাভাষ্যে আছেন দেশের প্রখ্যাত ধারাভাষ্যকার কুমার কল্যাণ।


