print news || Dailydeshsomoy

প্রকাশিত, 02-11-2020
মঠবাড়িয়া প্রতিনিধি।।

ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সঃ)কে ব্যাঙ্গ করে কার্টুন প্রদর্শন ও মুসলিমদের কটুক্তির প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জমিয়তে হিযবুল্লাহ।

আজ সোমবার (২ নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় জমিয়তে হিযবুল্লাহর ব্যানারে মঠবাড়িয়ার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী সহ নানা শ্রেণী পেশার হাজার হাজার ধর্মপ্রান জনতা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহন করেন।

মানববন্ধনে ফ্রান্সের সকল প্রকার পন্য বর্জন করার দাবী জানিয়ে বক্তৃতা রাখেন পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডাঃ রুস্তুম আলী ফরাজী, উপজেলা চেয়ারম্যান জনাব রিয়াজ উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আরিফ উল হক, উপজেলা বি,এন,পির সাধারণ সম্পাদক আলহাজ্ব রুহুল আমীন দুলাল,টিকিকাটা নুরিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওঃ আবু জাফর, কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ সিদ্দিকুর রহমান, আলহাজ্ব মাওঃ মোঃ শাহজালাল খতিব দক্ষিন বন্দর জামে মসজিদ, সাংবাদিক হারুন অর রশিদ সাধারণ সম্পাদক মঠবাড়িয়া উপজেলা প্রেস ক্লাব ও মাওঃ কাজী ওবায়দুল হক প্রমূখ।

এসময় বক্তারা এককন্ঠে দাবী তোলেন আমাদের এ আন্দোলন সেদিন পর্যন্ত অব্যহত থাকবে যতদিন না ফ্রান্স সরকার মুসলিম জাতির কাছে এ ঘৃন্য ঘটনা নিয়ে ক্ষমা না চাইবে। তার সাথে সাথে ফ্রান্সের সাথে সকল ধরনের কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও দাবী রাখেন।