
প্রকাশিত,২৫, আগস্ট,২০২১
হানিফ খান স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহে দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান দক্ষিণ জেলা বিএনপি’র দ্বিতীয় সিনিয়র যুগ্ন আহবায়ক, আলমগীর মাহমুদ (আলমের) পিতার জানাযায় সর্বস্তরের মানুষের ঢল।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার,বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামে সকাল ১১ টায় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তিনি গতকাল বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮১ বছর।
আজ ২৫ আগস্ট সকাল ১১ টায় মরহুমের নিজ বাড়ি বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
জানাযায়, নিজ এলাকার লোক সহ বিএনপি’ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের উপস্থিতি লক্ষ করা যায়।
জানাজায় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন,
জেলা বিএনপির দক্ষিণ সিনিয়র যুগ্ন আহবায়ক জাকির হোসেন বাবলু,
উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন তালুকদার,
দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান বাচ্চু।
গফরগাঁও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এবি সিদ্দিকুর রহমান।
ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি, কারী মোঃ এখলাছ উদ্দিন, বাবুল।
গফরগাঁও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক।
ভালুকা উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান মজু,
ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম,
, গফরগাঁও পৌর বিএনপি’র সাবেক সভাপতি, ফজলুল হক।
, গফরগাঁও পৌরসভা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, আব্দুস সালাম, সহ জেলা বিএনপি’র বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও গফরগাঁও উপজেলা বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মোনাজাত করা হয়।
